সারাদেশ

পঞ্চগড়ে গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৬ , ৭:১১:১১ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি:
গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে পঞ্চগড়ে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে চলা গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনকে আরও বেশি বিপর্যস্ত করে তুলেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে এসব জনদুর্ভোগ সৃষ্টিকারী সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপি প্রদান কর্মসূচি ও সমাবেশে ১১ দলীয় ঐক্য পঞ্চগড়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST