প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ১০:১৬:৪৭ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
মহীয়সী নারী বেগম রোকেয়ার আদর্শ ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীর বাউফলে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে তাদের অবদান তুলে ধরার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী,
বাউফল গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের মোসাঃ জাহানারা বেগম।
বাউফল গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রিয়াজুল জান্নাহ মেধা, বাউফল গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী অনয়া ইসলাম মেঘ।

এছাড়াও অনুষ্ঠানে বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান,সাধারণ সম্পাদক জসিমউদদীন,সদস্য সাইফুল ইসলাম, বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি জাফরান হারুন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, উপজেলা প্রকৌশলী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের জেন্ডার প্রমোটার মোঃ জাহিদুল ইসলাম তুহিনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা
আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা উপজেলার শ্রেষ্ঠ জয়িতা নারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট, যা নারী সমাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।


















Design & Developed by BD IT HOST