রাজনীতি

বাউফলে বিএনপির বিশাল জনসভা: শহিদুল আলম তালুকদারকে বিজয়ী করার আহ্বান

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১১:৪৮:০২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২ বাউফল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি২০২৬) বিকাল ৩ টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ২ বাউফল আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শহিদুল আলম তালুকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি,বিশেষ বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন,সালমা আলম লিলি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাএদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক সায়মূল আহম্মেদ লেলিন, বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা সাহিন রেজা, পৌর ছাত্রদেলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ সহ কালাইয়া ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ মিছিল সহকারে জনসভায় যোগদান করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST