প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ৬:৪৫:৪৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ডেল্টা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমদ তালুকদার হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলের বগা, সদর ইউনিয়ন, কালাইয়া ও পৌরশহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়িসহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি এসব পূজা মন্ডব পরিদর্শন করেন এবং পূজার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি পূজার্থীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা তার বক্তব্যে পূজা শেষ না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মন্ডব পাহারা দেয়ার জন্য অনুরোধ করেন।
এসময় তাঁর সঙ্গে বিএনপির সাবেক সদস্য সচিব অলিয়ার রহমান,পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবি,নিতাই রায়, জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












Design & Developed by BD IT HOST