প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ১:৪৮:২৬ প্রিন্ট সংস্করণ
দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর বাউফলে
তিনদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি র্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
ফিতা কেটে তিনদিনব্যাপীবৃ ক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
পরে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ বদিউজ্জামান খান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড, একাডেমি সুপারভাইজার নুরুন্নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা বিআরডিপি অফিসার মোঃ রুহুল আমিন সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে যারা বিতরণ করা হয়।
তিনদিনব্যাপী বৃক্ষ মেলায় বিভিন্ন স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ সাজিয়ে রাখা হয়। এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী। এই মেলায় ১৭ টি স্টল স্থাপন করা হয়েছে। তিনদিনব্যাপী বৃক্ষ মেলায় বিভিন্ন স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ সাজিয়ে রাখা হয়।


















Design & Developed by BD IT HOST