সারাদেশ

বাউফলে জামায়াত-আওয়ামী লীগের ‘যোগসাজশে’ হামলার অভিযোগ: চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৫:০২:৫৭ প্রিন্ট সংস্করণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং পরবর্তীতে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুর আড়াইটার দিকে বাউফল উপজেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল বেপারী। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে এক ধরণের গোপন যোগসাজশ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় তারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি, বরং বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে পরবর্তীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, এই বানোয়াট মামলার মাধ্যমে রাজনৈতিকভাবে প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা চলছে। অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঁড়ীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST