প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ , ১২:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন করা হয়েছে। ২৫ মার্চ দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার(২৫ মার্চ ২০২৫) সকাল ১১ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন অংশগ্রহণ করেন । আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি প্রতীক কুমার কুন্ডু, উপজেলা কৃষি অফিস মোঃ মিলন,বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ।


















Design & Developed by BD IT HOST