প্রতিনিধি ১৮ মার্চ ২০২৫ , ১০:৩৪:১২ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪টায় বাউফল মদিনাতুল উলুম নূরানী হাফেজী ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুল আহসান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি সহকারি অধ্যক্ষ মাওলানা মোহেব্বুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালাইয়া রাব্বানিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ এ এস এম আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা জাকির হোসেন , বাউফল মদিনাতুল উলুম নূরানী হাফেজী ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আনিসুর রহমান, সহকারী অধ্যক্ষ আইউব বিন মুসা, মাওলানা নুর আলম আজাদী প্রোমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে বিগত সময়ে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আন্দোলন করে আওয়ামী সরকারকে উৎখাত করা হয়েছে, তেমনি আগামীতেও সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে দেশে ইনসাফের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে।












Design & Developed by BD IT HOST