সারাদেশ

বাউফলে ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন

  প্রতিনিধি ২২ মে ২০২৫ , ৯:০১:৩২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুায়াখালীর বাউফল মানববন্ধন করছেন স্থানীয় নারী- পুরুষ
বাউফল সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন ও ইউপি সদস্যদের নানা অপকর্ম বিরুদ্ধে ঝাড়ু হাতে নিয়ে আজ (২২ মে ২০২৫) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাউফল ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় ভুক্তভোগীরা ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার শতাধীক নারী ও পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন বিএনপির সহ-দফতর সম্পাদক ও সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহিবুল্লাহ,
বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি জাকির হোসেন,
বাউফল উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন।
মানববন্ধনে বক্তারা বলেন প্যানেল আলতাফ হোসেন, ৮ ওয়ার্ড ইউপি সদস্য হারুন , ৪নং ওয়ার্ড ইউপি সদস্য সানু, ভিজিডি, বয়স্ক ভাতা, নামের জন্য অসহায়দের কাছে পাচঁ হাজার টাকা দাবি করেন এবং যে দিতে পারেন তার নাম পাস করেন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
এই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মানি না, মানবো না। কর্তৃপক্ষ অনুরোধ করি আপনারা প্রয়োজনীয় ব্যাবস্থা নিন।
উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন গাজী, বাউফল ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন, সদর ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক রেজাউল করিম সহ অন্যান্য ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তারা অভিলম্বে প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন সহ ইউপি সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
ইউপি সদস্য সানু বলেন এ অভিযোগ মিথ্যে বানোয়াট আমাকে সমাজে ছোট করার জন্য রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য পায়তারা করছেন।
৮ নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন বলেন, আল্লাহর রহমতে কারও কাছ থেকে টাকা পয়সা নিয়েছি এ রকমের কোন রেকর্ড নাই, মিথ্যে বানোয়াট।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেনকে একাধিক বার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST