বরিশাল

বাউফলে ইউনুস বিশ্বাসের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ , ৯:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জামায়াত নেতা মাস্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল, দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ‘মাস্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে উপজেলার নওমালা ইউনিয়নে বটকাজল গ্রাম নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শহিদুল ইসলাম মৃধা।
বক্তারা মরহুম ইউনুস বিশ্বাসের স্মৃতিচারণ করে বলেন, তিনি নওমালা ইউনিয়নসহ পুরো বাউফল উপজেলায় ইসলামী আন্দোলনের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি সর্বদা পাশে ছিলেন। তার আদর্শ ও কর্ম নওমালা ইউনিয়নের মানুষের হৃদয়ে ইসলামী আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মাওলানা মকবুল হোসেন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওমালা ইউনিয়ন শাখা।
মো. মাহামুদ হোসেন, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পটুয়াখালী জেলা শাখা।
মো. কবির হোসেন, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটুয়াখালী জেলা।
মো. ওমর ফারুক সিফাত, সভাপতি, কামারপাড়া এলাকা, তুরাগ, ঢাকা মহানগর উত্তর।
মরহুমের ভাতিজা মো. ওমর ফারুক সিফাত তার বক্তব্যে বলেন, আমার চাচা আজীবন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শের রাজনীতি করেছেন। তিনি নওমালার সাধারণ মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তিনি মরহুমের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওমালা ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মরহুমের ছোট ভাই মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST