সারাদেশ

বাউফলে ডা: সানজিদা ইসলাম জেসমিন কে বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৭:১২:০২ প্রিন্ট সংস্করণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদ্য বিদায়ী ডা: সানজিদা ইসলাম জেসমিনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (২৭ জুলাই ২০২৫ ) সকাল ১১টা বাউফল পরিবার পরিকল্পনা সভাকক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অশ্রু সিক্ত আবেগ ঘন পরিবেশে বক্তব্য রাখেন, মরিয়ম রেখা,কুলসুম বেগম,শাহিদা বেগম, আসমা আক্তার পপি,নুসরাত জাহান মালা, হ্যাপি আক্তার,
পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু মোতালেব, হেলাল উদ্দিন খান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা, সদ্য বিদায়ী ডা: সানজিদা ইসলাম জেসমিন এর কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া নতুন কর্মস্থলে সততা ও নিষ্ঠার সাথে যেন তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন।
সঞ্চালায় ছিলেন কালিশুরী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফিরোজ খান।

উল্লেখ্য, ১৭-০৮-২০২৩ সালের তিনি বাউফল উপজেলা মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
তার পরবর্তী কর্মস্থল ঢাকা মিরপুর টেনিং কলেজ প্রভাষক হিসাবে যোগদান করবেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST