বরিশাল

বাউফলে অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৫ , ৯:৩৮:৫৭ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাউফলের বগা ইউনিয়নের বগা লঞ্চ ঘাট এলাকার দক্ষিণ পাশে অগ্নিকান্ডে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় এ অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডে প্রয় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আতাহার কাজীর রান্না ঘর থেকে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা আতাহার গাজীবসত ঘরসহ পাশ্ববর্তী দুলাল গাজী, জসিম উদ্দিন, রেজাউল কাজী ও আনোয়ার কাজীর বসত ঘরে ছড়িয়ে পরে ।
খবর পেয়ে বাউফল থেকে ফায়ার সার্ভিসের দ্ইুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর আগে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় কয়েকজন জানান, আগুন লাগার পরপরই তারা জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দেয়ার কমপক্ষে একঘন্টা পর ফায়ারসার্ভিসের গাড়ি ঘটনাস্থ আসে।
বাউফল ফায়ারসার্ভিসের স্টেশন অয়্যার হাউস ইন্সপেক্টও মোঃ সাব্বির আহম্মেদ বলেন, একটি বসত ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। শরু রাস্তা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে সরাসরি পৌঁছাতে পারেনি। পওে বগা ঘাটের ফেড়িতে ফায়ারসার্ভিসের গাড়ি তুলে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে হয়। যে কারণে বিলম্ব হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST