বরিশাল

বাউফলের নওমালা ৬নং ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ার অঙ্গীকার মেম্বার পদপ্রার্থী আজাহার মিয়ার

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ , ১১:০৫:৫৭ প্রিন্ট সংস্করণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে ৬নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্লিন ইমেজের ব্যক্তি মো. আজাহার মিয়া। মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যেই সাধারণ ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
নির্বাচন সামনে রেখে দিন-রাত বিরামহীন প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মো. আজাহার মিয়া। ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। ভোটারদের মতে, আজাহার মিয়া একজন পরোপকারী ও সৎ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। বিপদে-আপদে তাকে সব সময় পাশে পাওয়া যায়, যা এবারের নির্বাচনে তাকে এগিয়ে রাখছে।
প্রচারণাকালে মো. আজাহার মিয়া তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন: আমার স্বপ্ন হলো ১৪ নং নওমালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে একটি আধুনিক ও স্মার্ট মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করা। আমি নির্বাচিত হলে এই ওয়ার্ড থেকে মাদক, দুর্নীতি ও শোষণ নির্মূল করব। রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে সরকারি সকল সুবিধা যেন সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছায়, আমি সেই নিশ্চয়তা দিচ্ছি।
সরেজমিনে দেখা যায়, ৬নং ওয়ার্ডের আপামর জনসাধারণ আজাহার মিয়ার সমর্থনে একাত্মতা প্রকাশ করছেন। স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা এমন একজন মেম্বার চান যিনি ব্যক্তিগত লাভের চেয়ে এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এখন মো. আজাহার মিয়াকেই তাদের প্রতিনিধি হিসেবে দেখতে উন্মুখ হয়ে আছেন।
মো. আজাহার মিয়া বিশ্বাস করেন, জনপ্রতিনিধি হওয়া মানে শুধু ক্ষমতা নয়, বরং বড় দায়িত্ব পালন করা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, জয়ী হতে পারলে তিনি ওয়ার্ডের শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক অবকাঠামো উন্নয়নে আমূল পরিবর্তন আনবেন। মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন প্রত্যাশা করেছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST