প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ৮:১৭:৩৮ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ৪ জানুয়ারি ২০২৬) রোববার বাদ আসর নওমালা ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান কার্যালয়ে এই শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মিলাদে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সাবেক এমপি ও পটুয়াখালী-২ বাউফল আসনের বিএনপির এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারের পুত্র রাইয়ান আকাশ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওমালা ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি ইউনুস মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেলিম,পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ, বিএনপি নেতা
মোশারফ হোসেন মুন্সি, ইউনিয়ন বিএনপি জ্যেষ্ঠ নেতা আব্দুল মোতালেব চৌকিদার।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন নওমালা ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মো: নাসির। এছাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা এই মাহফিলে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST