প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ৮:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় অসিম (১২) ও ইয়াসিন (৬) নামে দুই শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আদর্শনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসিম চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে এবং ইয়াসিন চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আদর্শনগর এলাকার শহীদুল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অসিম রাস্তায় হাঁটছিল। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় অসিম। একই সময়ে ইয়াসিন তার বাড়ির দরজার রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই একই অটোরিকশা তাকে ধাক্কা দিলে সেও গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


















Design & Developed by BD IT HOST