প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ৮:৪৩:৪৭ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে নতুন করে স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত নামে তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এছাড়া মোকামতলা পৌরসভা গঠনের পথে রয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত গেজেটে এ তথ্য পাওয়া গেছে।
একই সঙ্গে মোকামতলা ইউনিয়নকে বিভক্ত করে মোকামতলা পৌরসভা গঠনে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন এ পৌরসভার অনুমোদন মিললে মোকামতলা উপজেলা আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে পরিচালিত হবে।
গত ১৪ জুন প্রকাশিত সরকারি গেজেট অনুসারে বৃহৎ ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। এ ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌজাগুলো হলো- পলাশী, হাটগাড়ী, গোকর্ণ, চন্দ্রহাটা, কচুয়া, গাথিলা গোপালপুর, ধাওয়াকান্দি, উত্তর কৃষ্টপুর, ছোবাহানপুর, কালুগাড়ী, ময়দানহাট্টা, দাড়িদহ, নিয়ামতপুর, বাগলপুর, চকবাগলপুর, খোর্দ্দ শোকড়া ও বুজরুক শোকড়া।
মোট ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন।
বৃহৎ সৈয়দপুর ইউনিয়ন ভেঙে গঠিত সীমান্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌজাগুলো হলো- মানকৈর, ভবানীপুর, অভিরামপুর, খেরুয়াপাড়া, কিশোরীপুর, জগন্নাথপুর, আমঝুপি, জীবনপুর, কুকি কালিদাস ও কুকি জগন্নাথপুর। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন।
বৃহৎ দেউলী ইউনিয়ন ভেঙে গঠিত দিগন্ত ইউনিয়নের মৌজাগুলো হলো- ভরিয়া (ভৈরা), মেঘাখর্দ্দ, আলমপুর, রহবল, সাওয়ালদহ, কৃষ্ণপুর, তালিবপুর ও বোয়ালমারী। মোট আটটি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।
পুনর্গঠিত ইউনিয়নগুলোর মধ্যে নবগঠিত স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন, মোকামতলা পৌরসভা এবং শিবগঞ্জ পৌরসভার বর্ধিত অংশ বাদ দিয়ে অবশিষ্ট মৌজাগুলো নিয়ে পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।
ময়দানহাট্টা ইউনিয়নটি চান্দার, বাদে গাংনই, বাদে চাটনগর, বাকসন, মোস্তফাপুর, পঁওতা, মুখুরজান, মহাব্বত নন্দীপুর, কুপা, মহাবালা, মিরাপুর ও দোগাছি মোট ১২টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ১৪ হাজার ৭৬৭ জন।
দেউলী ইউনিয়নটি লক্ষীকোলা, দেউলী, পাকুরিয়া, বিষ্ণুপুর, পোড়ানগরী, দুর্লভপুর, রামচন্দ্রপুর ও বাসিলা- মোট আটটি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ১৪ হাজার ৩৬০ জন।
সৈয়দপুর ইউনিয়নটি মির্জাপুর, গণকপাড়া, গাংনগর মাঝপাড়া, বারইপাড়া, দহপাড়া, রাধাকান্তপুর, গুপিবল্লভপুর, বড়িয়া, বৈকুণ্ঠপুর, কুকিবাজিত, মথুরা, হাবিবপুর, ইসলামপুর ও পূর্ব সৈয়দপুর- মোট ১৪টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৪৭৪ জন।
মোকামতলা ইউনিয়নটি মাঝপাড়া, আলোকদিয়ার, আমজানি, খামারপাড়া, আরজি পার আঁচলাই, পার আঁচলাই, বাদিয়াচরা, অনন্তপুর, হরিরামপুর, খালিমপুর, চাঁনপুর ও গণেশপুর- মোট ১২টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ৪ জন।
শিবগঞ্জ ইউনিয়নটি মেদেনীপাড়া, ধাওয়াগীর, জুড়ি, মাঝপাড়া, গুজিয়া, তেলীপাড়া, উত্তর শ্যামপুর, এনায়েতপুর, ছোলেমান, দেবীপুর, সাদুল্যাপুর, হুদাবালা ও আলাদীপুর- মোট ১৩টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২৬ হাজার ৩০৪ জন।
এদিকে মোকামতলা পৌরসভার অনুমোদন কার্যকর হলে নবগঠিত উপজেলা আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো লাভ করবে।












Design & Developed by BD IT HOST