সারাদেশ

ধর্ষণে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ৭:৪৫:৪৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণে বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে চার তলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যাচেষ্টা চালানোর খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেছেন।
শনিবার দুপুর পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম।
শুক্রবার রাতে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায় ১নং গলিতে কবির মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবির মাস্টারের বাড়ির একটি ফ্ল্যাটে মফিজ (৪০) নামে এক লোক দলবল নিয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালান। বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন ওই ফ্ল্যাটে গিয়ে তাদের বাধা দেন। এ সময় মফিজ তার দলবল নিয়ে মামুনকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে হত্যার উদ্দেশে চার তলার ছাদে নিয়ে নিচে ফেলে দেন। তখন আশপাশের লোকজন দেখতে পেয়ে মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে রনির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, রনি অবস্থা আশঙ্কাজনক। সুস্থ হলে থানায় মামলা করবো। এখন রনিকে নিয়ে টেনশনে আছি।
এ ঘটনার পর অভিযুক্ত মফিজ দলবলসহ পলাতক রয়েছেন।
ওসি জানান, ঘটনার বিষয় দুপুরে লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST