আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের বিরুদ্ধে ‘অপারেশন নিউ ব্রুম’ শুরু

  প্রতিনিধি ২২ মে ২০২৫ , ৯:৪০:৫৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
এবার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। এ উপলক্ষ্যে দেশটির হোম এফেয়ার্স মিনিস্টার ‘অপারেশন নিউ ব্রুম’ নামে একটি অভিযান শুরু করেছে।
বুধবার (২১ মে) সকালে কেপটাউনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে ‘অপারেশন নিউ ব্রুম।
অভিযানটির মূল লক্ষ্য হলো- দেশের বিভিন্ন হটস্পট এলাকাগুলো থেকে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার, বিচার এবং দেশে ফেরত পাঠানো।
স্বরাষ্ট্র বিভাগ জানায়, এ পদক্ষেপ আইনানুগ, গোয়েন্দা তথ্য নির্ভর এবং প্রযুক্তিনির্ভরভাবে পরিচালিত হচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা এ অভিযানের মূল উদ্দেশ্য।
স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তারা জনসাধারণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষে দৃঢ় প্রতিজ্ঞ। ‘অপারেশন নিউ ব্রুম’ অভিযানটি দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশে পর্যায়ক্রমে পরিচালিত হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST