সারাদেশ

জেবিএবি জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বে নতুন মুখ

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ৯:৩৫:৩৯ প্রিন্ট সংস্করণ

জেবিএবি জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বে নতুন মুখ

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ
জেবিএবি (জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ) জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটিতে সভাপতি ও সিনিয়র সহসভাপতি পদে নতুন নেতৃত্ব দায়িত্ব পেয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটিতে এ পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) জেবিএবি কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক শাহ জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এফ এম মুনির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং অপর সহসভাপতি শরীফ মোহাম্মদ শওগত হোসেনকে সিনিয়র সহসভাপতি হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট ২০২৬ জেবিএবির কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ জাহান নির্বাচনের মাধ্যমে জেবিএবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ফলে জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতির পদটি শূন্য হয়।
সৃষ্ট শূন্যতার পরিপ্রেক্ষিতে সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং কেন্দ্রীয় কমিটির কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করতে এস এফ এম মুনির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে শরীফ মোহাম্মদ শওগত হোসেনকে সিনিয়র সহসভাপতি পদে পদায়ন করা হয়।
জেবিএবির নেতারা আশা করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং ব্যাংকারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যাংকারদের পেশাগত ও ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST