আন্তর্জাতিক

জিম্মি মুক্তি প্রক্রিয়ায় এবার কোনো অনুষ্ঠান করবে না হামাস

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৭:৩৯:৪১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
ইসরাইলি বন্দিদের হস্তান্তরের সময় কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান বা প্রদর্শনীর আয়োজন করা হবে না হামাস। দ্য টাইমস অব ইসরাইল-এর সঙ্গে কথা বলেছে এমন এক আরব কূটনীতিক ও আরেকজন অবগত সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে মিশরে চলমান আলোচনায় হামাস সম্মত হয়েছে।
এর আগে প্রতিবারই জিম্মি মুক্তির সময় গাজায় ব্যাপক শোডাউন করেছিল হামাসের যোদ্ধারা। অনুষ্ঠান করে জিম্মিদের হাতে বিভিন্ন জিনিসও তুলে দিতেন তারা।
চলতি বছরের শুরুতে বন্দিমুক্তির আগের চুক্তিতে দেখা গিয়েছিল, অপুষ্ট ও ক্লান্ত বন্দিদের জনসমক্ষে এনে হামাসের সমর্থকদের সামনে প্রদর্শন করা হয়েছিল, আর সেই সময় উচ্চারিত হয়েছিল ইসরাইলবিরোধী নানা স্লোগান। ওই ঘটনার পর ইসরাইল ও যুক্তরাষ্ট্র উভয়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল।
অন্যদিকে, টাইমস অব ইসরাইল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বন্দি ইসরাইলিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেওয়ার যে সমঝোতা হয়েছে, তাতে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরাইল সরকার। তবে হামাস এটি মানবে কি না তা স্পষ্ট নয়।
সরকারের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন,এই মুহূর্তে আমি নিশ্চিতভাবে বলতে পারি, বারঘুতি এই মুক্তি প্রক্রিয়ার অংশ নন।
বারঘুতি বর্তমানে পাঁচটি আজীবন কারাদণ্ড ভোগ করছেন। দ্বিতীয় ইন্তিফাদার সময় ইসরাইলিদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
এর আগে, হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনায় সম্মতি হয় যে, গাজায় বন্দি ৪৮ ইসরাইলিকে মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে ইসরাইল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যার মধ্যে নিরাপত্তা-সংশ্লিষ্ট বন্দিরাও রয়েছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST