সারাদেশ

ছাত্রদের নির্যাতন, গালিগালাজ ও টাকা আত্মসাৎকারী শিক্ষকের বহিষ্কার দাবিতে বিক্ষোভু

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৮:১৮:১৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
দিনাজপুরের হিলিতে ছাত্রদের নির্যাতন, অশ্লিল ভাষায় গালিগালাজ ও টাকা আত্মসাতের প্রতিবাদে শিক্ষক মাসুদুর রহমানের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসা ছাত্ররা।
আলজামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাঠপাড়াস্থ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হিলি বাজারের বিভিন্ন সড়ক ঘুরে স্টেশন রোডস্থ মাদ্রাসার প্রধান কার্যালয়ে এসে থামে। পরে সেখানে তারা বিক্ষোভ শুরু করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, মাসুদ’ নামের ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রদের নির্যাতন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ও ছাত্রদের টাকা আত্মসাত করেন। সম্প্রতি ‘জুনাইদ’ নামের এক শিক্ষার্থীকে বেদম মারধরসহ গলায় পা তুলে দেন। আমরা এই শিক্ষকের বহিষ্কার চাই, এছাড়া আমাদের আন্দোলন চলবেই। পরবর্তীতে মাদ্রাসা কতৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বহিষ্কারের কথা বললে তারা ফিরে যান।
সেই সঙ্গে মাদ্রাসার হেফজ বিভাগ ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়, দুপুরের পরগ থেকে ছাত্রদের মাদ্রাসা ত্যাগ করার নির্দেশনা দেয় কতৃপক্ষ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST