সারাদেশ

খাগড়াছড়িতে পাহাড়ে নামার সময় বাস উল্টে নিহত ২

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৫ , ৬:১৯:৩৪ প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়ি প্রতিনিধ:
খাগড়াছড়িতে পাহাড়ে নামার সময় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহণের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছলে পুলিশ চেকপোস্টের পর পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দুইজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST