প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৭:৩৩:৫৫ প্রিন্ট সংস্করণ
কাজিপুরের হাটশিরা গ্রামে সাবেক ইমামের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।

মোঃ আব্দুর রব মনসুর,কাজিপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুরে হাটশিরা সমাজ মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা শাহ আলমকে কেন্দ্র করে এলাকায় নানা অভিযোগ ও আলোচনা চলছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে নানা উপায়ে অর্থ নেওয়ার পর থেকে তিনি এলাকায় অনুপস্থিত রয়েছেন।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কথিত প্রীতিপূর্ণ পোস্ট ও কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, তাঁর ব্যবহৃত ফেসবুক আইডির নাম ছিল ‘আদরের বউ’, যা নিয়েও নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।স্থানীয়দের প্রশ্ন—ধর্মীয় দায়িত্বে নিয়োজিত একজন ব্যক্তিকে ঘিরে কেন এমন অভিযোগ ও বিতর্ক তৈরি হলো? তবে এসব অভিযোগের বিষয়ে মাওলানা শাহ আলমের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।অভিযোগগুলোর সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া প্রয়োজন। একজনের বিতর্কিত কর্মকাণ্ডের দায় যেন পুরো আলেম সমাজের ওপর না বর্তায়—এটাই সচেতন মহলের প্রত্যাশা।


















Design & Developed by BD IT HOST