প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৭:৪৮:৪৫ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী-০২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের পক্ষ থেকে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও গ্রামগঞ্জে এই জনসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন শহিদুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান ও তরুণ নেতা রাইয়ান আকাশ তালুকদার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘আগামীর রাষ্ট্র মেরামতের ও উন্নয়ন পরিকল্পনা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই জনসংযোগের আয়োজন করা হয়। রাইয়ান আকাশ তালুকদার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপি ক্ষমতায় আসলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
পথসভায় রাইয়ান আকাশ তালুকদার বলেন,আমার বাবা বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার সব সময় বাউফলের মানুষের সুখে-দুখে পাশে ছিলেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছি। ২০২৬ সালের নির্বাচনে বাউফলের মানুষ ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে।
গণসংযোগ চলাকালীন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটাররা রাইয়ান আকাশ তালুকদারকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে শহিদুল আলম তালুকদারের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
গণসংযোগটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।


















Design & Developed by BD IT HOST