প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ৯:৩৪:০১ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রলীগের ব্যানারে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বগা ইউনিয়নের মজিবর হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান হাওলাদার (৩০), মৃত সৈয়দ হুমায়ুন কবীরের ছেলে ছাত্রলীগ কর্মী মো. তাসনিম (১৯), মৃত মো. রমেজ খানের ছেলে ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খান (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশ বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার ভোররাতে ওই তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।
বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন ছাত্রলীগ নেতাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ |
| ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২ | ৯ | ৩০ | ||||






Design & Developed by BD IT HOST