সারাদেশ

সীমান্তে আহত ৪ বাংলাদেশিকে বিজিবির আর্থিক সহায়তা

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৫ , ৭:৫৮:৫০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তে বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহত ৪ জন বাংলাদেশিকে শুক্রবার (১৮ জুলাই) আর্থিক সহায়তা দিয়েছে ৩৪ বিজিবি।
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৩৪ বিজিবির আওতাধীন এলাকার ৪ বাংলাদেশি কাঠুরিয়া ইতোপূর্বে সীমান্তে কাঠ সংগ্রহ করতে গেলে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে আহত হন। তাদের সহায়তা দিয়েছে ৩৪ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সীমান্তে শূন্য লাইন এলাকায় প্রতিপক্ষ আরাকান আর্মি কর্তৃক মাইন পুঁতে রেখেছে। এ সীমান্তে বাংলাদেশি নাগরিকরা জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন সময়ে শূন্য লাইন এলাকায় জমিতে চাষাবাদ, গরু চড়ানো, বাঁশ ও লাকড়ি সংগ্রহের জন্য গেলে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হয়।
এতে আহত ৪ জন বাংলাদেশি নাগরিককে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের সার্বিক দিক-নির্দেশনায় ব্যাটালিয়নের পক্ষ হতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তারা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ফকিরাঘোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোনা মিয়া, বালুখালীর তুমব্রু হাসপাতালপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আবু তাহের, কক্সবাজারের উখিয়া উপজেলার তুলাতলী গ্রামের এস আলমের ছেলে করিম হোসেন ও সিরাজ মিয়ার ছেলে মনছুর আলম।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এসএম খায়রুল আলম পিএসসি বলেন, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে মাইন বিস্ফোরণে ও বিভিন্ন দুর্ঘটনায় আহত ও গরিব দুস্থদের মাঝে আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST