রাজনীতি

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ , ১১:৫৮:৪০ প্রিন্ট সংস্করণ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

অনলাইন ডেক্স:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী নাকি ১৫০ টাকার খাবার খাওয়ায় পুষ্টিহীনতায় ভুগে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। হাসনাতকে বলি— প্রধানমন্ত্রী তারেক রহমান ছেলেবেলা থেকেই পারিবারিকভাবে মিতব্যয়ী। জুলাই অভ্যুত্থানের আগে কারা সাইকেলে চড়তেন, আর অভ্যুত্থানের মাত্র তিন দিন পর থেকে কারা ক্যাম্পাসে প্রাডো গাড়িতে চড়েছেন, তা সবাই জানে। কারা ৫ আগস্টের আগে বাটা জুতা কেনার সামর্থ্যও রাখতেন না, অথচ অভ্যুত্থানের পরে এয়ার জর্ডান পরে ঘুরেছেন, তা-ও জাতি দেখেছে।কারা মানুষের সরলতার সুযোগ নিয়ে বন্যার ত্রাণ ও টাকা মেরে দিয়েছে তা-ও জাতি দেখেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
হাসনাতের উদ্দেশে পোস্টে হামিম লেখেন,কারা হলের খাবার খেতেই হিমশিম খেতেন, অথচ অভ্যুত্থানের পরপরই পাঁচ তারকা হোটেলে বসে কফি খাওয়া শুরু করেছেন, তা-ও মানুষের অজানা নয়। কারা মাসের নিজের খরচ চালাতে হিমশিম খেতেন, অথচ অভ্যুত্থানের পর নিজেরাই কয়েকটি ফ্ল্যাটের মালিক হয়েছেন এবং নিজেদের এপিএসকে ৪০০ কোটি টাকার মালিক বানিয়েছেন—সেই দুর্নীতিবাজদের কথাও আজ মানুষের মুখে মুখে।
তিনি লেখেন, ১৫০ টাকার খাবার খেয়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কারণ, এ দেশের অধিকাংশ মানুষই নিম্ন আয়ের। সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতা বুঝতে হলে তাদের মতো করে ভাবতে হয়, তাদের বাস্তবতাকে উপলব্ধি করতে হয়। বরং হঠাৎ করে জীবনযাত্রার মান পরিবর্তনের বেড়াজালে পড়ে দুর্নীতিবাজদের কাছ থেকে দেশবিরোধী সিদ্ধান্ত আসবে, যার প্রমাণ আপনাদের দলের কর্মকাণ্ডেই দেখা যায়।’
হাসনাতের উদ্দেশে ছাত্রদল নেতা আরও লেখেন, ‘সার্বিয়া ও নেপালে জনগণ অভ্যুত্থানের পর ছাত্রদের প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে দুর্নীতিমুক্ত রাজনীতি ও পরিবর্তনের প্রত্যাশায়। কিন্তু আপনাদের দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণ এবার জাতীয় নির্বাচনে আপনাদের লাল কার্ড দেখিয়েছে। তাই বলি— সমালোচনা করার আগে একটু ভেবে ও যৌক্তিকভাবে করবেন।’

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST