সারাদেশ

রংপুরের কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ১০:৩০:১১ প্রিন্ট সংস্করণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় আবুল হোসেন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) বেলা দুইটার দিকে উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ ভরসা কোল্ড স্টোর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আবুল হোসেন উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। বুধবার দুপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST