গনমাধ্যাম

সাংবাদিক শফিকুল ইসলাম এর বাবা আর নেই

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ২:০৪:৩৪ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানব মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব বাউফল এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলামের বাবা আবদুল রশিদ চৌকিদার( ৮০) বৃহস্পতিবার দুপুর ১২টা.১৫ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
তিনি ৫ ছেলে, দুই মেয়ে স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮.টা৩০মিনিটে বাউফল উপজেলা নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে নিজ চৌকিদার বাড়িতে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক শফিকুল ইসলামের বাবার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখা নেতৃবৃন্দ, প্রেসক্লাব বাউফল, বাংলাদেশ মানব মানব কল্যাণ এসোসিয়েশন বাউফল প্রেসক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্দ পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাংবাদিক শফিকুল ইসলামের বাবার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST