সারাদেশ

মাদকমুক্ত আখাউড়া গড়ার প্রত্যয়ে ম্যারাথনে ৩০০ দৌড়বিদ

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৭:৩৪:৪৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘মাদকমুক্ত আখাউড়া গড়ি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত হলো দৌড় প্রতিযোগিতা।
শুক্রবার সকালে আখাউড়া রানিং কমিউনিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলা পরিষদ মাঠ থেকে ভোর ৬টার দিকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। এতে দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়— ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার।
১০ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ মাঠ থেকে কলেজপাড়া হয়ে নারায়ণপুর-খালাজুড়া-আনোয়ারপুর রোড ধরে পাঁচ কিলোমিটার গিয়ে একই পথে ফিরে আসেন।
অপরদিকে ৫ কিলোমিটার ক্যাটাগরিতে অংশগ্রহণকারীরা কলেজপাড়া থেকে নারায়ণপুর হয়ে আড়াই কিলোমিটার অতিক্রম করে পুনরায় গন্তব্যে ফিরেন।
প্রতিযোগিতার দুই ক্যাটাগরিতেই বিজয়ীদের ছয়জনকে ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে মেডেল ও টি-শার্ট দেওয়া হয়।
আয়োজকদের একজন রুবায়েদ খান সাংবাদিকদের বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই প্রতিযোগিতা। দৌড়ের মাধ্যমে আমরা সমাজে মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতে চাই। অংশগ্রহণকারীদের উৎসাহ আমাদের আয়োজনকে সফল করেছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST