সারাদেশ

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামে ঈদুল আজহার নামাজ আদায়

  প্রতিনিধি ২৭ মে ২০২৬ , ১০:৩১:১১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার ফুলবাড়ী উপজেলাসহ পাঁচ উপজেলার সাত গ্রামে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদগাহ মাঠগুলোতে সহস্রাধিক মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন বলে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্র জানিয়েছেন।
এদিকে বুধবার সকাল ৯টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়ায় প্রায় ৪০ জন মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা চরবড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মো.আব্দুল মালেক।
নামাজ শেষে খুতবা পাঠ এবং দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
পাশাপাশি একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের হাজির বাজার এলাকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সাতটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় এবং পশু কুরবানি করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ঈদকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ বিভাগ বিশেষ তৎপর রয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST