প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ৫:০৫:০৬ প্রিন্ট সংস্করণ
বাউফল প্রতিনিধি:
১৪৩২ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ র্যালি করেছেন বাউফল যুবদল ।
সোমবার ১৪ এপ্রিল বিকালে পৌরসভার হাচান দালাল মার্কেট থেকে বের হয় এই আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ র্যালিটি শেষ হয় ।
নিজ দলের নেতাকর্মী নিয়ে এই আনন্দ র্যালি এই আনন্দ র্যালিটি করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম বাদল তালুকদার।
আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম বাদল তালুকদার, উক্ত কমিটির সদস্য মোঃ শফিকুর রহমান শিমুল, সদস্য মোঃ আব্বাস উদ্দিন,সদস্য মোঃ বাইজিদ, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসাদ সহ অন্য অন্য নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেনের পক্ষ থেকে নববর্ষ শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সকলের মধ্যে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।


















Design & Developed by BD IT HOST