সারাদেশ

বাউফল উপজেলা ইসলামী আন্দোলন সভাপতির পদত্যাগ

  প্রতিনিধি ১৬ মে ২০২৫ , ১১:৪৩:৪৮ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
চরমোনাই পিরের সংগঠন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম পদত্যাগ করেছেন।
বুধবার পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সম্পাদক বরাবর তিনি সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাওলানা নজরুল ইসলামের সঙ্গে সংগঠনের বাউফল উপজেলা শাখার কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছে।
তাই ক্ষোভে তিনি অব্যাহতি চেয়েছেন।
পদত্যাগের বিষয়টি স্বীকার করে মাওলানা নজরুল ইসলাম বলেন, এখনই এ ব্যাপারে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাই না।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST