প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৫২:০৮ প্রিন্ট সংস্করণ
বাউফলে ৩ মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাউফল উপজেলাকে সম্পূর্ণ ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর ৩ (তিন) মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশব্যাপী একযোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানটি বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রজেক্টরের মাধ্যমে পর্দায় প্রদর্শন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজ ( ১২ সেপ্টেম্বর ২০২৬) থেকে শুরু হয়ে আগামী ৩ মাসব্যাপী এই কার্যক্রম অবিচ্ছিন্নভাবে চলবে।
কার্যক্রমের সময়সূচি:
প্রতি সপ্তাহের শনিবার সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য ও সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট সদস্য, গার্ল গাইডস, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষও উৎসাহের সাথে অংশ নেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে এবং বাউফলকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জনপদ হিসেবে গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন।


















Design & Developed by BD IT HOST