সারাদেশ

বাউফলে বেশি দামে সার বিক্রির দায়ে তিন ডিলারকে জরিমানা

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৬ , ১১:২০:১২ প্রিন্ট সংস্করণ

বাউফলে বেশি দামে সার বিক্রির দায়ে তিন ডিলারকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রি করায় তিনজন সার ডিলারকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
আজ ২৮ আগস্ট শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসার মোঃ মিলন ৃকৃষকদের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সকালে কৃষক পাঠিয়ে সার ক্রয় করান।তাতে দেখা যায় তিন জন সার বিক্রেতা (বিসিআইসি মেইন ডিলার ও ২ জন খুচরা ডিলার) সরকার নির্ধারিত দামের চেয়ে বেশীদামে সার বিক্রি করেন।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু, উপজেলা কৃষি অফিসার মোঃ মিলন ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল হোসেনের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেসার্স আখিঁ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে ২ হাজার টাকা ও কবির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার বলেন, এই ধরনের অভিযান চলমান রয়েছে, কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST