বরিশাল

বাউফলে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৩৭:০০ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলে বিদ্যুতায়িত হয়ে হাকিম মৃধা (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর সোয়া ১টার সময় পৌর শহরের বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাকিম মৃধা মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও তার বাড়ী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গাপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক নিজাম খান জানান, সকাল থেকে তারা চারজন শ্রমিক বাসস্টান্ড সংলগ্ন সাজাহান ভেন্ডারের বাড়ীতে গাছ কাটার কাজ করেন। দুপুর সোয়া ১টার সময় একটি আম গাছের ডাল বিদ্যুতের মিটারের তারের সাথে আটকে যায়। ওই সময় তারটি হাত দিয়ে সরাতে গেলে সে বিদ্যুতায়িত হয়।
গাছের ক্রেতা সুজন পাল বলেন, হাকিম হাত দিয়ে তার সরানোর চেষ্টা করলে সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।
নিহতের স্ত্রী আকলিমা বেগম বলেন, করোনাকালীন সময়ে ঢাকা থেকে তারা বাউফলে আসেন। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা। এছাড়া মোসা. হাবিবা (৭) ও মো. হাবিবুর (৬) নামে দুটি সন্তান আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাশরাফুল ইসলাম সৈকত বলেন, নিয়ে আসার আগেই সে মারা গেছেন। তার বাম হাতে পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: বরিশাল

বাউফলে আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শত শত মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাউফলে ঢাকা-বাউফল রুটে পরিবহন নৈরাজ্য বন্ধ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি NCP নেতা মুজাহিদুল ইসলাম শাহিনের

মেজর হাফিজ অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ৫

গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটি থেকে ধারালো ব্লেড উদ্ধার, রক্ষা পেল প্রথম শ্রেণির শিক্ষার্থী

বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: বাউফলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির

Design & Developed by BD IT HOST