সারাদেশ

বাউফলে পল্লী চিকিৎসক নারায়ণ চন্দ্র রায় আর নেই

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৫ , ৭:২৬:৪৮ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম, জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা নওমালা ইউনিয়নের নগরের হাটের বাসিন্দা পল্লী চিকিৎসক বিশিষ্ট ব্যবসায়ী পপুলার ফার্মেসীর স্বত্বাধিকারী নারায়ণ চন্দ্র রায় আর নেই।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৬টা ৩০মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরলোকগমন করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক ভাই, এক বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পল্লী চিকিৎসক নারায়ণ চন্দ্র রায় নগরের হাট পপুলার পপুলার ফার্মেসির মালিক ছিলেন, তার বড় ছেলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পটুয়াখালী-দিবাকর রায় রিপন ফিজিও হিসেবে কর্মরত। ছোট ছেলে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ প্রভাকর রায় নয়ন।
তার বড় ছেলে দিবাকর রায় রিপন ও প্রভাকর রায় নয়ন জানান, মঙ্গলবার (১৮ মার্চ) বটকাজল গ্রামে তার নিজবাড়িতে বিকাল ৩ ঘটিকায় ডা. নারায়ণ চন্দ্র রায় শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST