প্রতিনিধি ২ এপ্রিল ২০২৫ , ১২:১০:১০ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বাউফল ইউনিয়ন বিএনপির নেতা মনির হোসেন রাজা।
মঙ্গলবার (০১ এপ্রিল ) ঈদের দ্বিতীয় দিন বিকেলে সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুরা নামক প্যাদা বাড়ি চৌরাস্থা এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভা ও লিফলেট কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জি, এম, ফারুক হোসেন, বাউফল সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ হাওলাদার,ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জলিলুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহিন মোল্লা, সদর ইউনিয়নের জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ কাওছার হাওলাদার, ৬ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আলী হোসেন প্যাদা, বাউফল সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃ সম্রাট হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


















Design & Developed by BD IT HOST