সারাদেশ

বাউফলে ছাত্রদলের দুই পদ থেকে শামীম হোসাইনের পদত্যাগ

  প্রতিনিধি ২২ মে ২০২৬ , ২:২০:৪৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক:
পটুয়াখালীর বাউফল উপজেলা ও আদাবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের গুরুত্বপূর্ণ দুটি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ছাত্রদল নেতা মো. শামীম হোসাইন।
আজ শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে শামীম হোসাইন লেখেন,আসসালামু আলাইকুম, আমি মো: শামীম হোসাইন, বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে আমি আমার নিজ ইচ্ছে এই দুটি পোস্ট থেকে পদত্যাগ করিলাম।
তার এই আকস্মিক পদত্যাগের বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে কী কারণে তিনি ছাত্রদলের এই দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে একযোগে পদত্যাগ করলেন, সে বিষয়ে স্ট্যাটাসে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।
এই বিষয়ে জানতে বাউফল উপজেলা ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST