প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৬ , ৯:৪৫:২২ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলের নওমালায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (২৭ আগস্ট) বৃহস্পতিবার রাত ১০টায় পচ্চিম নওমালা সিনিয়র মাদ্রাসায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং একটি সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মূল আলোচনা শুরু হয়। সভার পেছনে ব্যানার ফেস্টুনে দেখা যায়, মাদক মুক্ত পরিবার, সমাজ ও দেশ গড়তে… সহযোগিতাই আমাদের পথ চলা এই অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুরুব্বি ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে একযোগে মাদককে না বলার শপথ গ্রহণ করেন এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


















Design & Developed by BD IT HOST