সারাদেশ

প্রশাসন ও পুলিশ বিভাগ জনগনের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৫:৪৩:১৬ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগনের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে। মাদক, খাসজমি বন্দোবস্তো ও সামাজিক ব্যাধির বিষয়ে আমরা আইনানুগ ভাবে মোকাবেলা করবো। সুন্দর সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সকল পথে এগিয়ে যাবো।

আজ (৯ অক্টোবর ২০২৫) দুপুর ১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মিলন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আব্দুর রউফ,বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আক্তারুজ্জামান সরকার,বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ ও বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান খান ফিরোজ, মাওলানা মোঃ হাবিবুর রহমান ,জুলাই যোদ্ধা কাওসার হোসেন, প্রমূখ।

আয়োজিত সভায়, মুক্তিযোদ্ধা, বাউফলের সকল রাজনৈতিক সামাজিক ও উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগন অংশগ্রহন করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST