প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৮:১৫:২৪ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সবুজায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বিভিন্ন সড়কের উভয় পাশে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছের চারা রোপণ করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন পাঁচবিবি’।
মঙ্গলবার বিকালে পৌরসভার হাসপাতাল রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোঃ জোবায়দুল হক সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জোবায়ের হাসান, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রীন পাঁচবিবি স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি মোঃ মাহমুদ ইসলাম, সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আশফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আল-আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৫’বছরে ২৫’কোটি গাছ রোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে পৌরসভার বরাদ্দ থেকে ২’শটি গাছের চারা রোপণ করা হয়। একইসঙ্গে এসব গাছ রক্ষণা-বেক্ষণের দ্বায়িত্বশীল থাকবে গ্রীন পাঁচবিবি সংগঠনের সদস্যরা।সামাজিক বনায়নের মাধ্যমে পাঁচবিবিকে একটি সবুজ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য।
ইউএনও কাশপিয়া তাসরিন এসময় বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সময়ে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গ্রীন পাঁচবিবি সংগঠনের তরুণ ছেলেদের এই উদ্যোগ অনুকরণীয়। সবাইকে নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।


















Design & Developed by BD IT HOST