প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৯:৪১:৩২ প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাবরেজিস্ট্রি অফিসের পেছনের টয়লেটের মধ্য থেকে এসব উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাবরেজিস্ট্রি অফিসের পেছনের টয়লেটের মধ্যে থেকে একটি কাপড়ের পোটলার মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো পরিত্যক্ত অবস্থায় ৭.৫ এমএম ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি পরিত্যক্ত কালো ব্যাগের মধ্যে থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়। জব্দ করা অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, উদ্ধার করা অস্ত্র, গুলি ও ককটেল থানা সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত এক টয়লেটের মধ্যে থেকে এগুলো উদ্ধার করা হয়। অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনাসদস্যরা সব সময় সতর্ক রয়েছেন।
তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, পরিত্যক্ত অবস্থায় পরিত্যক্ত সাবরেজিস্ট্রি অফিসের পেছনের একটি টয়লেটের মধ্য থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরবর্তীতে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||
Design & Developed by BD IT HOST