প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ৭:৫৭:০২ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে নয়টি যানবাহনকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (৬ নভেম্বর ২০২৫) বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে বাউফল থানার সামনের সড়কে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়কে বিশৃঙ্খলা ও আইন অমান্য করে চলাচলের দায়ে ৪টি সিএনজি-চালিত অটোরিকশাকে মোট চারহাজার টাকা, ৩টি ব্যাটারি-চালিত অটোরিকশাকে মোট তিনহাজার টাকা এবং ২টি ট্রলিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।












Design & Developed by BD IT HOST