সারাদেশ

নোয়াখালীতে ১৬ লাখ টাকার স্বর্ণ ফেরত দিলেন রিকশাচালক

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০০:২৮ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধ:
ষোলো লাখ টাকার স্বর্ণ পেয়েও মালিককে ফেরত দিয়ে পুরস্কৃত হয়েছেন রিকশাচালক মো. ইব্রাহিম রায়হান।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার একটি কাপড়ের ব্যাগে থাকা ১৬ লাখ টাকা দামের স্বর্ণসহ ব্যাগ ভুলে রিকশায় ফেলে চলে যান বসুরহাট বাজারের আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী জসিম উদ্দিনের পরিবারের লোকজন। পরে ব্যাগটি দেখতে পেয়ে রিকশাচালক রায়হান মালিককে খুঁজতে থাকেন। না পেয়ে একপর্যায়ে থানায় মৌখিকভাবে জানান।
অন্যদিকে ব্যাগ পাওয়া রিকশাচালককেও মালিক খুঁজতে থাকেন। একপর্যায়ে বুধবার ওই মালিকের খোঁজ পান রায়হান। পেয়ে স্বর্ণসহ ওই ব্যাগ ফেরত দেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিমের উপস্থিতিতে। পরে স্বর্ণের মালিক খুশি হয়ে বুধবার রাতে রায়হানকে নতুন একটি অটোরিকশা পুরস্কৃত করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, রায়হান গরিব হলেও পরের অর্থ-সম্পদের প্রতি লোভ নেই। টাকাগুলো ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST