প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ৭:৫০:১৪ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার বলেছেন, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে এলাকা হবে সন্ত্রাসমুক্ত এবং প্রতিটি মানুষ নিরাপদে নিজ নিজ অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মাধবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ
আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ২ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। দীর্ঘদিন পর এমন আয়োজনে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজী আশফাকুর রহমান বিপ্লব, সাবেক সভাপতি, পটুয়াখালী জেলা ছাত্রদল ও ১ নং সদস্য, পটুয়াখালী জেলা যুবদল,
মো. শাহজাহান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি, বাউফল উপজেলা বিএনপি,মো. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল,
মো. আনিচুর রহমান আনিচ, সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল,
মো. আব্দুল্লাহ আল ফাহাদ, সভাপতি, বাউফল উপজেলা ছাত্রদল,
মো. শাহিন রেজা, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক,
মো. শরীয়ত উল্লাহ সৈকত, সাধারণ সম্পাদক, বাউফল উপজেলা ছাত্রদল,
মো. বাসেদ নিলয়, যুগ্ম আহ্বায়ক, তিতুমীর কলেজ শাখা ছাত্রদল,আদাবারিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলমাস তালুকদারসহ আরো অনেকে।
প্রধান অতিথির প্রতিশ্রুতি
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম তালুকদার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। তিনি উপস্থিত জনতাকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে তিনি বাউফলকে একটি আধুনিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলবেন।
উঠান বৈঠকে অন্যান্য বক্তারাও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার এবং ভোটকেন্দ্রে জনমত গঠন করার তাগিদ দেন।


















Design & Developed by BD IT HOST