প্রতিনিধি ১৭ মার্চ ২০২৫ , ৯:২৩:৩০ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের জন্য মঙ্গল হবে। জাতির জন্য মঙ্গল হবে। সোমবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ৩১ দফা দিয়েছে। ৩১ দফায় রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, পার্লামেন্ট ও দ্বিকক্ষসহ জাতীয় সরকার সবই রয়েছে। অএতব এগুলো নিয়ে বিতর্ক না করে সরাসরি নির্বাচনের দিনক্ষণ ঘোষণ করেন।
জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. কে.এম. রায়উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রফিক সরকার ও অ্যাড. হামিদুল ইসলাম দুলাল প্রমুখ।












Design & Developed by BD IT HOST