রাজনীতি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ২:৫০:৪৮ প্রিন্ট সংস্করণ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি:
১লা আগষ্ট কালো দিবস পালন, অনতিবিলম্বে জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়ন, দ্রব্য মূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে পঞ্চগড়ে জেলা জামায়াতে ইসলামী গণমিছিল ও সমাবেশ করেছে।
শনিবার (১ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় পঞ্চগড় জেলা জজকোর্টের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে একটি গনমিছিল বের করা হয়।
গণমিছিলে জেলা ও উপজো জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন।
গনমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের জুলাই মঞ্চে এসে শেষ হয়। পরে জুলাই মঞ্চে সমাবেশ অনুস্ঠিত হয়।
পৌর জামায়াতের সেক্রেটারি এডভোকেট নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, পঞ্চগড় পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন,শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়াসহ প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার অবৈধ ভাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। তারা মৌখিক ভাবে বাতিল করলেও কাগজ কলমে করতে পারেনি। জামায়াতে ইসলামী আগেও ছিল এখনো আছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ফ্যাসিস্ট সরকার আগেও টিকতে পারেনি এখনো টিকতে পারবেনা। কোন অজুহাত দিয়ে নারী কেলেঙ্কারির ঘটনা চাপা দেয়া যাবেনা। 
জামায়াতে ইসলামী ১ লা আগষ্টকে কালো দিবস হিসেবে ঘোষনা করেছিল। আমরা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন চাই। জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগনের সাথে বেইমানী করেছে। গন ভোটের পক্ষে রায় নিতে ভোট চেয়েছিল।
১২ ফেব্রূয়ারী জাতীয় সংসদ ও গনভোট অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে গনভোটের রায় না দিয়ে সরকার তালবাহনা শুরু করে দিয়েছে। সংবিধান সংশোধন করে গনভোটের রায় প্রদান করার কথা থাকলেও দূর্নীতি আর লুটপাট করার জন্য গনভোটের রায় প্রদান করা হচ্ছে না। গনভোট যদি অবৈধ হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচনও অবৈধ। দেশকে দূর্নীতি মুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করতে হবে। জুলাই শপথ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী হয়ে পড়ছে। 

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST