প্রতিনিধি ১ জুন ২০২৫ , ৯:০৫:৩৬ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার চরাঞ্চল নাজিরপুর, কালাইয়া ও নওমালা ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (০১ জুন ২০২৫ ) সকাল থেকে বিকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
সম্প্রতি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নাজিরপুর ইউনিয়নের চরাঞ্চলের মানুষের ঘর, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গবাদিপশু ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। নাজিরপুর ইউনিয়ন নিমদি গ্রাম , কালাইয়া ইউনিয়ন শৌলা গ্রাম, নওমালা ইউনিয়ন পরিষদ এলাকা পরিদর্শন শেষে এলাকার বিভিন্ন স্থানে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে দুই শত জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউএনও আমিনুল ইসলাম।
ত্রাণ বিতরণকালে ইউএনও আমিনুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ তেতুলিয়া নদীতীরবর্তী এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, কালাইয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদার, নওমালা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শেফালি আফরোজ, উপসহকারী কৃষি অফিসার রেদোয়ান তালুকদার, ইউপি সদস্য সহ স্থানীয় সুবিধা ভুগিরা।


















Design & Developed by BD IT HOST