প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২২:৩৯ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ধানের শীষ মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার।

বিকেল থেকেই আদাবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল আলম তালুকদার বলেন, বাউফলের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা কখনো পিছপা হইনি। ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক। আগামী নির্বাচনে এই জনপদ থেকে ধানের শীষকে বিজয়ী করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। তিনি তার বক্তব্যে সাংগঠনিক ঐক্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিটি ভোটকেন্দ্রে নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। তিনি বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। বাউফলের মানুষ শহীদুল আলম তালুকদারের হাত ধরে সেই পরিবর্তনের অপেক্ষায় আছে।
তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করা।
ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
যেকোনো উস্কানির মুখেও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত থেকে। বক্তারা আসন্ন নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।


















Design & Developed by BD IT HOST